প্রকাশিত: ১১/০৩/২০২১ ৪:৪০ পিএম , আপডেট: ১১/০৩/২০২১ ৪:৪২ পিএম

জাহেদ হাসানঃ
পৌরসভার বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জন খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

বুধবার (১০ মার্চ)রাত আনুমানিক ৭টার দিকে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে সদর মডেল থানাধীন বাজারঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে ১১০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে।

আটককৃত হলেন,১।মোঃ শফিউর রহমান (২০), পিতা-আব্দুল করিম,মাতা- রাজিয়া বেগম , সাং-পেশকার পাড়া, ৪ নং ওয়ার্ড-২।রমজানুল ইসলাম রাকিব(৩২),পিতা মৃত আবু তাহের,মাতা-রোকেয়া বেগম,সাং তারাবুনিয়ার ছড়া,৭ নং ওয়ার্ড,৩। মোঃ জয়নাল আবেদিন(৩০),পিতা-জাকের আহমেদ,মাতা-ছালেয়া পেগম,সাং তারাবুনিয়ার ছড়া,৭ নং ওয়ার্ড, তারা সবাই কক্সবাজার পৌরসভার।

আটক আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনি কক্সবাজার সদর মড়েল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...