প্রকাশিত: ০৬/০৪/২০২০ ৪:১৭ পিএম

রাসেল চৌধুরী, কক্সবাজার ::
অবশেষে কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক বন্ধ করে দিয়েছে বিজিবি। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও’র গাড়ী এই সড়ক দিয়ে চলাচল করে।

প্রতিদিন শত শত এনজিও’র গাড়ী চলাচলের কারণে দীর্ঘ যানজট লেগে থাকতো এই সড়কে। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ ছিল। তাদের আশংকা ছিল, রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত কারী গাড়ী ও বিদেশীদের কারণে করোনা ঝুঁকিতে রয়েছে মানুষ।

আজ সোমবার সকাল হতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের রেজু ব্রীজের উভয় প্বার্শে সাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে বিজিবি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে এই ব্রীজ দিয়ে হেঁটেও পার হতে দেয়া হচ্ছে না।

তবে এই কড়াকড়ির মধ্যে রোহিঙ্গা ক্যাম্প যাতায়াত কারী গাড়ীগুলোর কি হবে জানতে চাওয়া হলে
কক্সবাজার বিজিবির সিও লে: ক: আলী হায়দার আজাদ জানান, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো: মাহবুব আলম তালুকদারে নির্দেশে গাড়ী ও জনচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, আরআরআরসি অফিসের অনুমোদিত গাড়ী ছাড়া আর কোন গাড়ী চলাচল করতে দেয়া হবে না।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer