প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ৫:৩৫ পিএম

মঙ্গলবার (১২ আগস্ট) কক্সবাজার পাবলিক হলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। ফ‍্যাসিবাদমুক্ত বৈষম্যহীন জ্ঞানভিত্তিক নতুন দেশ ও সমাজ গঠনে মেধাবী প্রজন্মকেই আগামীতে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ আমাদের গর্ব, এটিকে নতুনভাবে বিনির্মানে মেধাবীদের এগিয়ে আসতে হবে। দুনিয়া ও আখিরাত উভয় জগতের সাফল্য ভরা জীবন গঠনের জন্য একাডেমিক ক‍্যারিয়ারের পাশাপাশি নিজেদের জীবনকে নৈতিকতার মানদণ্ডে সমৃদ্ধ করার জন্য তিনি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের প্রতি উদাত্ত আহ্বান জানান ।

জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুর রহিম নূরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতা’সিম বিল্লাহ শাহেদী, এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন এবং কৃতি ছাত্রছাত্রীরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন। শেষ পর্বে বর্নাঢ্য এ আয়োজনে তুমুল করতালির মাঝে কৃতি শিক্ষার্থীর ক্রেস্ট গ্রহণ করেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...