প্রকাশিত: ১৪/০৩/২০২১ ৯:২১ এএম

নিজস্ব প্রতিবেদক
শনিবার সকাল থেকে কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে ৫ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই ক্বেরাত সম্মেলনে সকাল ১০ টা থেকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শুরু হয়েছে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী এবং দেশবরেণ্য ক্বারী সাহেবানরা পবিত্র কুরআনের তেলাওয়াত করছেন এই ক্বেরাত সম্মেলনে।

মিশরের প্রখ্যাত ক্বারী শায়খ ক্বারী আব্দুন নাসের হারক প্রধান ক্বারী হিসেবে ক্বেরাত সম্মেলনে উপস্থিত হবেন বাদ এশা। তিনি গত কালই কক্সবাজার পৌঁছান

বিশেষ ক্বরী হিসেবে তেলাওয়াত করবেন যথাক্রমে- শায়খ ক্বারী সায়ীদ তুসী, ইরান, ক্বারী শায়খ মাহমুদ তুখী, মিশর, ক্বারী শায়খ মাহমুদ আব্দুল বাসীত হারক। আজ সকালে আমন্ত্রিত ক্বারী সাহেবানরাও ইতোমধ্যে কক্সবাজার এসে পৌঁছান।

দেশের বরেণ্য ক্বারী শায়খ আমজাদ হোসাইন, ক্বারী শায়খ শহীদুল ইসলাম, ক্বারী শায়খ আহমাদুল হক, (পটিয়া) ক্বারী শায়খ মুফিজুল হক, (চট্রগ্রাম), ক্বারী শায়খ ইসহাক, (ইসাপুর), ক্বারী শায়খ আনওয়ার, (চট্রগ্রাম) ও ক্বারী শায়খ আব্বাস সম্মেলনে কুরআন তেলাওয়াত করবেন।

সম্মান প্যান্ডেলে সকাল ১০ টা হতে হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer