প্রকাশিত: ০২/০৫/২০২০ ৭:৩৬ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা কারাগার থেকে ৮২ জন বন্দীকে ফেনী ও লক্ষীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৪২ জন ফেনী জেলা কারাগারে এবং ৪০ জন লক্ষীপুর জেলা কারাগারে পাঠানো হয়। গত ১মে তাদেরকে পাঠানো হয়েছে।

বিষয়টি কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোঃ মোকাম্মেল হোসেন জানিয়েছেন। তিনি আরো জানান, গত ২৩ এপ্রিল কক্সবাজার জেলা কারাগারের অভ্যন্তরে ২টি বন্দী গ্রুপের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে জেল কোড অনুযায়ী তদন্ত করে ২০ জন বন্দীকে দোষী সাব্যস্ত করা হয়। দোষী সাব্যস্ত হওয়া ২০ জন বন্দীর মধ্যে শাস্তিমূলকভাবে ফেনী জেলা কারাগারে ১০ জন এবং লক্ষীপুর জেলা কারাগারে ১০ জনকে পাঠানো হয়েছে। অবশিষ্ট ৭২ জনকে কক্সবাজার জেলা কারাগারের অস্বাভাবিক বন্দীজট কমাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে উল্লেখিত কারাগার ২ টিতে পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোঃ মোকাম্মেল হোসেন আরো জানান, ৮২ জন বন্দীকে অন্যত্র পাঠানোর পরও শুধুমাত্র ৫শ’ বন্দী ধারণ ক্ষমতা সম্পন্ন কক্সবাজার জেলা কারাগারে ২মে শনিবার ৪৩৫০ জন বন্দী রয়েছে। তারমধ্যে ২৬১ জন মহিলা বন্দী। এছাড়া ২ মে সরকারের নির্বাহী আদেশে ৭ জন বন্দী মুক্তি পেয়েছে। তারপরও বর্তমান বন্দী সংখ্যা ধারণ ক্ষমতার প্রায় ৯ গুন বেশি।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer