ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৭/২০২৫ ১০:০৬ এএম

কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য সেবা কেন্দ্র। পৌর পরিষদের এক সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে জেলা আওয়ামী লীগ অফিস ভবনের সামনে ও পেছনে স্বাস্থ্যসেবার সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, শহরের লালদীঘির পূর্বপারে জেলা আওয়ামী লীগের পাকা অফিস ভবনটির অবস্থান। পৌর কর্তৃপক্ষের মালিকানাধীন লালদীঘির পারের দক্ষিণ পারে একসময় অফিসটি ছিল।

২০২১ সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ পৌরসভার তিনটি পুকুর সংস্কার করে আবারও পৌরসভার কাছে পুকুর তিনটি বুঝিয়ে দেয়। সে সময় লালদীঘি পারের একটি মসজিদ, জেলা আওয়ামী লীগসহ আরো কয়েকটি দলের অফিস ভবন নির্মাণ করে দিয়েছিল।
৫ আগস্ট সরকার পরিবর্তনের দিন জেলা আওয়ামী লীগের অফিসটির যাবতীয় আসবাব ও দরজা-জানালা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এর পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এটি।

এ সুযোগে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় ভবনটি।
কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক আজাদ জানান, বর্তমানে পৌরসভা ভবনটি এমনিতেই স্থান সংকটে রয়েছে। জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত ভবনটিতে পৌরসভাবাসীর স্বাস্থ্যসেবাবিষয়ক যাবতীয় কাজ করা সহজ হবে। এতে পৌরবাসীও উপকৃত হবে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...