প্রকাশিত: ১৫/০২/২০২১ ৮:২২ পিএম

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারি শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সৈকতপাড়া এলাকায় ফোরকান মাহমুদ এবং মাহমুদুল হক সরকারি খাস জমিতে অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ভবন ২টির কিছু অংশ ভেঙ্গে দেয়া হয় এবং সরকারি খাস জমিতে ভবন নির্মাণ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া মোহাজেরপাড়া এলাকায় এডভোকেট রেজাউল করিম এবং বাহারছড়া এলাকায় আমির হামজা ভবন নির্মাণের অনুমোদন নিলেও ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় আগামী ১ সপ্তাহের মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দপ্তরে ইমারতের অনুমোদিত নকশা জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয় এবং ব্যত্যয় করে ভবন নির্মাণ করবেনা মর্মে অঙ্গীকার নামা নেয়া হয়। অপরদিকে সী-ল্যান্ড গেস্ট হাউজকে ইতোপূর্বে প্রদানকৃত নোটিশের জবাবসহ ভবন মালিককে আগামী ১৬ ফেব্রুয়ারীর মধ্যে অনুমোদিত ইমারতের নকশাসহ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দপ্তরে দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer