উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/১২/২০২৩ ৮:৪৪ এএম

চট্টগ্রামের ১১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রদবদলের পর এবার ছয় উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় তাদের অন্য উপজেলায় পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পীর সই করা দুটি পৃথক আদেশে তাদের বদলি করা হয়। ওই আদেশে চট্টগ্রামের ৬ জনসহ মোট ১৫৮ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলি করা হয়েছে।

আদেশে বোয়ালখালীর মোহাম্মদ মামুনকে বান্দরবানের থানচিতে, রাঙ্গুনিয়ার আতাউল গনি ওসমানীকে বান্দরবানের আলীকদমে, পটিয়ার মোহাম্মদ আতিকুল মামুনকে বান্দরবানে রোয়াংছড়িতে, সন্দ্বীপের সম্রাট খীসাকে কক্সবাজার সদরে, কর্ণফুলীর মো. মামুনুর রশীদকে খাগড়াছড়ির দীঘিনালায়, রাউজানের আবদুস সামাদ শিকদারকে কুমিল্লার মুরাদনগরে বদলি করা হয়েছে। এদিকে, ৪ দিনের জন্য এক বছর পূর্ণ না হওয়ায় বদলি হতে হয়নি মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিনকে।

এছাড়া কক্সবাজারের ইমরান হোসেন সজীবকে বোয়ালখালী, কুমিল্লার নাঙ্গলকোটের মো. রায়হান মেহেবুবকে রাঙ্গুনিয়ায়, কক্সবাজারের কুতুবদিয়ার দীপঙ্কর তঞ্চঙ্গ্যাকে কর্ণফুলীতে, বান্দরবানের রোয়াংছড়ির মো. খোরশেদ আলম চৌধুরীকে সন্দ্বীপে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অংগ্যজাই মারমাকে রাউজানে এবং কুমিল্লার মুরাদনগরের মোহাম্মদ আলাউদ্দিন ভূঁঞা জনীকে পটিয়ায় পদায়ন করা হয়েছে।

এর আগে, ৪ ডিসেম্বর (সোমবার) ইসি থেকে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি সদর, রাজস্থলী, বান্দরবানের লামা, খাগড়াছড়ি সদর, পানছড়ি, কক্সবাজারের পেকুয়া উপজেলার ইউএনওসহ ৪৭ জনের রদবদল করা হয়েছে। ওই আদেশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, লক্ষ্মীপুরের রায়পুর ও চাঁদপুরের হাইমচরের ইউএনওদের আনা হয়েছে এসব উপজেলায়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। গত ৩০ নভেম্বর ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer