ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ৩:২০ পিএম

HEKS/EPER নিয়োগ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা HEKS/EPER কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগ দিচ্ছে।

পদের নাম

কমিউনিটি মোবিলাইজার এবং শেল্টার/NFI ভলান্টিয়ার টিম লিডার (হেড টেক)

মোট পদ সংখ্যা

০৭ জন

  • কমিউনিটি মোবিলাইজার — ০৪ জন (Semi-Skilled)
  • শেল্টার/NFI ভলান্টিয়ার টিম লিডার — ০৩ জন (Skilled)

কর্মস্থল

ক্যাম্প-১৪, ১৫ ও ১৬
হাকিমপাড়া, জামতলী ও শফিউল্লাহকাটা, উখিয়া, কক্সবাজার

চুক্তির মেয়াদ

২০২৬ সাল পর্যন্ত (প্রকল্পের বাজেট সাপেক্ষে পরিবর্তনযোগ্য)

চাকরির ধরন

চুক্তিভিত্তিক / দৈনিক ভিত্তিক

বেতন

  • Semi-Skilled: প্রতিদিন ৫৫৫ টাকা
  • Skilled: প্রতিদিন ৭৭৩ টাকা
    (টিফিন ও যাতায়াত ভাতাসহ)

দায়িত্ব ও কর্তব্য

  • কমিউনিটি পর্যায়ে মেসেজিং ও সচেতনতা কার্যক্রম পরিচালনা
  • প্রয়োজনীয় অ্যাসেসমেন্ট ও উপকারভোগী জরিপ পরিচালনা
  • শেল্টার নির্মাণ, মেরামত ও উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ/সচেতনতা সেশন পরিচালনা
  • সাইট অ্যাসেসমেন্ট ও ইমার্জেন্সি সাপোর্টে সহায়তা
  • শেল্টার ও NFI সামগ্রী বিতরণে সহযোগিতা
  • বিতরণকৃত সামগ্রীর সঠিক ব্যবহার নিশ্চিত করা
  • নিরাপত্তা বিধি অনুসরণ ও যেকোনো সমস্যা দ্রুত রিপোর্ট করা
  • মোবাইল সার্ভে অ্যাপ (যেমন KoBo) ব্যবহারে দক্ষতা থাকা
  • উপকারভোগী ও স্থানীয় মানুষের সঙ্গে ভালো আচরণ বজায় রাখা

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম এসএসসি / এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা

  • বয়স: ১৮ থেকে ৩৫ বছর
  • চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলায় দক্ষ হতে হবে
  • ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে
  • উখিয়া ও টেকনাফ এলাকার প্রার্থীদের অগ্রাধিকার
  • নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে—

  • জীবনবৃত্তান্ত (CV)
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি — ১ কপি
  • জাতীয় পরিচয়পত্র (NID) ফটোকপি
  • শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি
  • অভিজ্ঞতার সনদের ফটোকপি

Skilled পদের জন্য ন্যূনতম ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে।


আবেদন জমাদানের স্থান

CiC অফিস বুথ, ক্যাম্প-১৪ ও ক্যাম্প-১৬

আবেদনের শেষ তারিখ

১৭/০৫/২০২৬


শর্তাবলি

  • অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে
  • প্রাথমিক বাছাই ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত
  • কর্তৃপক্ষ প্রয়োজনে শর্তাবলি পরিবর্তন/সংযোজন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে

বিশেষ দ্রষ্টব্য

    • যেকোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকলে আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে
  • লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে
  • এটি স্থায়ী চাকরি নয় এবং চাকরির নিশ্চয়তা প্রদান করে না

পাঠকের মতামত

 

নিয়োগ দেবে কারিতাস এনজিও, বয়স ৪০ হলেও আবেদন করুন

কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে জনবল ...