উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০৯/২০২২ ৭:০৬ পিএম , আপডেট: ১৪/০৯/২০২২ ৭:০৮ পিএম

আগামীকাল ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এসএসসি পরীক্ষা। কক্সবাজারের উখিয়ায় গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রধান সড়কে যান চলাচল সীমিত রাখতে বিজ্ঞপ্তি জারি করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে রুটিন অনুযায়ী পরীক্ষার দিনগুলোতে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার মরিচ্যা বাজার থেকে পালংখালী পর্যন্ত যান চলাচল সীমিত রাখার অনুরোধ করা হয়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, “কেন্দ্রগামী পরীক্ষার্থীদের সময়মত পৌঁছাতে যেনো ভোগান্তি পড়তে না হয় সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” শিক্ষার্থীদের স্বার্থে নেওয়া প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা।

এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ জামাল উদ্দিন নামে উখিয়া সদরের বাসিন্দা বলেন, ” যানজটের ভোগান্তিতে ছেলের সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা থাকলেও প্রশাসনের পদক্ষেপের কথা শুনে ভালো লাগছে। আশা করছি, পরীক্ষা চলার সময় যানজট যাতে না হয় সে দিকে প্রশাসন নজর রাখবে।” উখিয়ার ৫টি কেন্দ্র- উখিয়া বহুমূখী সরকারি উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়,পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজাপালং এমইউ ফাজিল মাদরাসা ও নুরুল ইসলাম চৌধুরী বিএম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশ জানিয়েছেন, পরীক্ষার অন্যান্য প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আশপাশে জারি থাকবে ১৪৪ ধারা।

গত ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও তা বন্যা পরিস্থিতির কারনে স্থগিত করা হয়েছিলো। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১ অক্টোবর। এছাড়াও ব্যবহারিক পরীক্ষা চলবে ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে। টিটিএন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...