প্রকাশিত: ১১/০৪/২০২০ ৮:১৯ এএম

ভারতের মধ্যপ্রদেশে এক হিন্দু বৃদ্ধা নারীর শেষকৃত্য সম্পন্ন করেছেন স্থানীয় মুসলমান তরুণরা।

ইন্দোরে দীর্ঘ রোগভোগের পর ৬৫ বছর বয়সী হিন্দু নারী সোমবার পরলোকগমন করেন। করোনা আতঙ্কে তার স্বজনদের প্রায় কেউই শেষকৃত্য সম্পন্ন করার কাজে এগিয়ে আসেননি। এ অবস্থায় প্রতিবেশী মুসলমান তরুণরা এগিয়ে আসেন। তারা লাশের খাটিয়া বহন করে নিয়ে যান শ্মশানে। তাদের সঙ্গে ছিলেন মৃত নারীর দুই ছেলে।

গত মাসের ২৪ তারিখ থেকে গোটা ভারতে করোনার লকডাউন চলায় শবযাত্রার জন্য গাড়ি যোগাড় করা এ সব তরুণের পক্ষে কোনও ভাবেই সম্ভব হয় নি। শেষপর্যন্ত মুখে সুরক্ষা মুখোস এঁটে, লাশ কাঁধে, পায়ে হেঁটে এ সব তরুণ পাড়ি দেন আড়াই কিলোমিটার পথ।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে মুসলিম এক তরুণ বলেন, ছেলেবেলা থেকেই এ নারীকে তারা চেনেন। এ নারীর শেষকৃত্য করাকে তারা নিজেদের দায়িত্ব হিসেবেই গ্রহণ করেছেন।

টুপি মাথায় এবং সুরক্ষা মুখোসে ঢাকা মুসলমান তরুণরা লাশ বহন করছেন সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কংগ্রেসের প্রবীণ নেতা এবং সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথ হৃদয়বান এবং মানবিক গুনের অধিকারীর এ সব তরুণের কর্মতৎপরতার প্রশংসা করে বলেন, ভারতীয় সমাজের জন্য এ সব তরুণ এক উজ্জ্বল উদাহরণ তৈরি করলেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer