প্রকাশিত: ২৬/০২/২০১৮ ৯:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৬ এএম

ঢাকা: ‘হুসেইন মুহাম্মদ এরশাদ বিএনপিতে যোগ দিতে চাইলেই তাকে নেব কি-না তা ভাবার বিষয় রয়েছে’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার জাতীয় প্রেসক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক নার্স সমাবেশে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি জাহানার সিদ্দিকীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জনতা দলের চেয়ারম্যান মো. ফয়েজ চৌধুরী দাবি করেন, বিএনপির শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা আগামী ২৪ ঘন্টার মধ্যে দল ছাড়বেন। নজরুল ইসলাম খান এ বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, ‘এরশাদ সাহেবও বলেছিলেন। তবে সরাসরি বলেননি তিনি। এ ধরনের গুজব তো কত হয়।’
এ সময় দর্শক সারি থেকে নেতাকর্মীরা বলেন, এরশাদ বিএনপি যোগদান করতে চায়। নজরুল ইসলাম বলেন, এরশাদ সাহেব বিএনপিতে যোগ দিতে চাইলেই নেব কি-না সেটা তো ভাবার বিষয়। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর দলের স্থায়ী কমিটির সদস্যরা প্রায় নিয়মিত বসছি, সকল অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। এত বড় দলে কিছু দ্বিমত থাকতেই পারে। কিন্তু আজকের এ পরিস্থিতিতে কোথাও কোন দ্বন্দ্ব নেই।

‘খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’ শীর্ষক এ সমাবেশে তিনি বলেন, চোরা বালি বলে একটি কথা আছে। কেউ যখন চোরা বালিতে পড়ে তখন সে যত নাড়াচারা করে, ততই ডুবে যায়। এই সরকার এখন চোরা বালিতে পড়েছে। খালেদা জিয়ার জামিনে বাধা দিয়ে, তাকে জেলে থাকতে বাধ্য করে সরকার চোরা বালির আরও গভীরে গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer