প্রকাশিত: ১৪/০২/২০২০ ৭:১৩ পিএম

মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার স্বীকৃতি পেলেনর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ ছাড়া পুরো বিশ্বের নেতাদের মধ্যে তিনি পঞ্চম স্থানে রয়েছেন।

বিশ্ব নেতাদের জনপ্রিয়তা নিয়ে কাজ করা ‘গ্যালাপ ইন্টারন্যাশনাল’ এর সূচকে এই তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার প্রকাশিত ‘গ্যালাপ ইন্টারন্যাশনাল’ সূচকের বরাতে সংবাদ প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য নিউজ, বার্তাসংস্থা আনাদলু এজেন্সি।

ওই আন্তর্জাতিক সূচকে প্রকাশিত তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল ৪৬ শতাংশ ভোট পেয়ে তিনি শীর্ষ স্থানে রয়েছেন। এরপর ৪০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোন এবং ৩৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন মাত্র ৩১ শতাংশ ভোট।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পাশাপাশি অবস্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অপেক্ষাকৃত পেছনের দিকে থাকা সৌদি রাজা সালমান পেয়েছেন ২৫ শতাংশ ভোট এবং ইরানের প্রেসিডেন্ট রুহানি পেয়েছেন ২১ শতাংশ ভোট।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...