প্রকাশিত: ০৮/১২/২০১৮ ৯:৩২ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
এমিরেটস এয়ারলাইন্সের টুইটার অ্যাকাউন্ট থেকে বুধবার পোস্ট করা হীরায় মোড়ানো একটি বিমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, এমিরেটসের বোয়িং-৭৭৭ বিমানের একটি ফ্লাইট পুরোপুরি হীরা এবং অত্যন্ত দামি স্বচ্ছ কাঁচে খচিত। টুইটে ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, এমিরেটসের ব্লিং-৭৭৭।
হীরক খচিত এই বিমানটি বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের যেই টার্মিনালে রাখা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের লাগেজ এবং ট্রাকও রয়েছে। সূর্যের আলোতে হীরার মতই জ্বল জ্বল করছে বিমানটি।

এমিরেটসের টুইটার অ্যাকাউন্টে ছবিটি বুধবার টুইট করা হলেও তার আগের দিন মঙ্গলবার প্রথমে এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন সারা শাকিল নামের এক ক্রিস্টাল শিল্পী। তার আপলোড করা ছবিটিতে লাইকও পড়েছে প্রায় ৪৭ হাজার।

একেবারে বাস্তবের মত দেখতে এই বিমানের ছবিট ঘিরে সৌখিন এবং বিলাসী মানুষদের কাছে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে। ফলে ছবিটি ইন্টারনেটে ভাইরল হয়ে পড়ে। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, এটা আমার বিমানের মতো। অপর আরেকজন লিখেছেন, হীরক বৃষ্টি।

তবে এই ছবিটির ব্যাপারে এমিরেটস এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করা হলে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজকে তাদের এক মুখপাত্র বলেন, এ ধরনের হীরক খচিত কোনো বিমান তাদের নেই। তারা শুধু ক্রিস্টাল শিল্পী সারা শাকিলের কারুকার্য খচিত একটি ছবি টুইট করেছে মাত্র।

তিনি আরো বলেন, তবে আমি নিশ্চিত করছি, এটা বাস্তব নয়। আমরা শুধু শাকিলের ইনস্টাগ্রাম থেকে আমাদের টুইটার অ্যাকাউন্টে ছবিটি টুইট করেছি। তবে এ ধরনের বিমান আমাদের নেই।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer