প্রকাশিত: ০৫/০৫/২০২০ ৮:২৬ পিএম , আপডেট: ০৫/০৫/২০২০ ৮:৫৯ পিএম

কক্সবাজারের মহেশখালীতে প্রথমবারের মতো ৩ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে তাদের মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। আক্রান্ত তিনজনের মধ্যে উপজেলার শাপলুপর ইউনিয়নের দু’জন ও বড় মহেশখালী ইউনিয়নের একজন।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজুল হক বলেন, ‘এক সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে আসা ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তাদের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ এসেছে।’

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম বলেন, ‘এ উপজেলায় করোনা পরীক্ষায় ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু তাদের মধ্যে ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ প্রকাশ পায়নি।’

তিনি জানান, আক্রান্ত তিনজনের বাড়ি লকডাউন করা হয়েছে। স্বাস্থ বিভাগের টিম বাড়িতে গিয়ে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করছে। তাদের শারীরিক অবস্থা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তারা যাদের সংস্পর্শে এসেছে খোঁজ নিয়ে তাদেরও বাড়িতে কোয়ারেন্টেন নিশ্চিত করা হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...