প্রকাশিত: ০১/০৪/২০২২ ৭:৪৩ পিএম

দ্রুতগতিতে ছড়িয়ে পড়া ওমিক্রন নিয়ে শুরু থেকেই চিন্তায় ছিল বিশেষজ্ঞরা। এবার তা আরও বাড়িয়ে তুলল ওমিক্রনের নতুন রূপ বিএ পয়েন্ট টু। বিজ্ঞানিরা যার নাম দিয়েছেন স্টিলথ ওমিক্রন। এর জেরে কোভিডের চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, ওমিক্রনের এই রূপটি প্রাথমিকের চেয়েও আরও বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের অন্তত ৫৭ টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নতুন স্টিলথ।

যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ওমিক্রনের ক্ষেত্রে যেমন শ্বাসযন্ত্র ও ফুসফুসজনিত নানা সমস্যা দেখা দেয় । কিন্তু ওমিক্রনের এই নুতন ধরনটির ক্ষেত্রে মূলত পেটের সমস্যা দেখা দিচ্ছে। ফলে স্টেলথ ওমিক্রন এ আক্রান্ত হলেও অনেকেই তা বুঝতে পারছেন না।

বিজ্ঞানীরা ওমিক্রনের এই নতুন রূপটির ক্ষেত্রে বিশেষ কয়েকটি উপসর্গ চিহ্নিত করেছেন। এগুলোর মধ্যে রয়েছে বমির ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা ।

ওমিক্রনের ক্ষেত্রে ভাইরাস সরাসরি শ্বাসযন্ত্র দিয়ে প্রবেশ করে সেখানেই সবার আগে আঘাত করে। কিন্তু স্টিলথ ওমিক্রনের ক্ষেত্রে নাক, মুখ বা ফুসফুস দিয়ে প্রবেশ করলেও তা সরাসরি অন্ত্রে প্রভাব ফেলে। ফলে অ্যান্টিজেন পরীক্ষাতেও অনেক সময় সময়ে তা ধরা নাও পড়তে পারে।

চিন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে নুতন করে সংক্রমণ বৃদ্ধির পেছনে বিএ পয়েন্ট টু ওমিক্রনকে দায়ী বলে ধারনা করা হচ্ছে।

ওমিক্রনের এই ধরনকে মোটেই হালকা ভাবে নিচ্ছেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা । বরং তাদের আশঙ্কা ওমিক্রন যেভাবে নিজের রূপ বদলাচ্ছে, তাতে আগামী সময়ে করোনার এই রূপটি ভয়ঙ্কর হয় উঠতে পারে। সংক্রমণের হার বৃদ্ধি তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছেন তারা।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer