প্রকাশিত: ০৫/০৯/২০১৭ ৭:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৩ পিএম

নিউজ ডেস্ক::

সীমান্তে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ির বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করা এসব রোহিঙ্গারা পরবর্তীতে আশ্রয় নিচ্ছে কক্সবাজারের নিবন্ধিত ও অনিবন্ধিত শরনার্থী শিবিরগুলোতে।

আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের পাশাপাশি দেশি-বিদেশি এনজিও’র প্রশ্রয়েই রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সমস্যা সমাধানে বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দলে দলে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। তারা বিজিবির পাহারা কারণে প্রথমে সীমান্তের জিরো পয়েন্ট অবস্থান নিলেও পরে দালালদের সহযোগিতায় প্রতি রাতেই ঢুকে পড়ছে বাংলাদেশে।

তারপর চলে যাচ্ছে টেকনাফের লেদা কিংবা উখিয়ার শরণার্থী শিবিরগুলোতে। সেখানেই তাদের আশ্রয় প্রশ্রয়, ঘর তৈরি করে দেয়াসহ নানা সহযোগিতা করছে আন্তর্জাতিক সংগঠন ও এনজিওগলো।

স্থানীয়দের অভিযোগ, দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের পাশাপাশি দেশি-বিদেশি এনজিওগুলো রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য দায়ী।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বেসরকারী বিভিন্ন সংস্থার কার্যক্রম সরকারি নজরদারির আওতায় আনার তাগিদ দিয়েছেন রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের সভাপতি মাহামুদুল হক চৌধুরী।

বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়াসহ বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন।

বেসরকারি সংস্থা ইউএনএইচসিআর থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ১০ দিনে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৭৩ হাজার রোহিঙ্গা। তবে স্থানীয়দের ধারণা এই কদিনে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা এক লাখেরও বেশি। সুত্র দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer