প্রকাশিত: ১৩/০১/২০১৯ ৭:৩৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা বিভিন্ন এনজিওতে গণহারে স্থানীয়দের চাকরিচ্যূত করার প্রতিবাদে ও চাকরি ফেরতের দাবীতে আগামীকাল সোমবার (১৪ জানুয়ারী) কক্সবাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
কক্সবাজারের নাগরিকদের অধিকার আদায়ে কাজ করা ‘আমরা কক্সবাজারবাসী’ নামে সংগঠনটির উদ্যোগে আগামীকাল সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

উক্ত বিক্ষোভ সমাবেশে রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যূত হওয়া স্থানীয়দের এবং কক্সবাজারের সর্বস্তরের ছাত্র-জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কর্মরত স্থানীয়দের ছাঁটাই করে বহিরাগতদের কর্মসংস্থান করে দিচ্ছে কতিপয় কিছু এনজিও কর্মকর্তা। এনিয়ে গত বেশ কিছুদিন ধরে কক্সবাজারে সর্বস্তরের মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল প্রতিবাদের ঝড় উঠেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...