
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট সালামতুল্লাহর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (৭ জুন) বাদে জোহর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, বান্দরবান জেলা আমীর মাওলানা আবদুস সালাম আযাদ, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি হাফেজ সালামতুল্লাহ, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, কক্সবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর কাসেম।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের দ্বিতীয় ছেলে অ্যাডভোকেট সোহেল সাইফুল্লাহ জাজি ও ছোট ছেলে রিয়াজ মুহাম্মদ শাকিল।

পাঠকের মতামত