উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ৩:১৬ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লক্ষ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র সদস্যরা। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করেন। আটককৃত মাদক কারবারি টেকনাফের দক্ষিণ হ্নীলার মো. রবিউল হোছেন ও আয়েশা খাতুনের ছেলে মো. ইকরাম (২৯)।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) বলেন, ‘মাদক ও চোরাচালানের বিষয়ে সীমান্তে বিজিবির সদস্যরা কঠোরভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কারবারিদের বিরুদ্ধে কড়া নজরদারিতে একলাখ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত কারবারি ও জব্দকৃত ইয়াবা এবং মোটরসাইকেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...