প্রকাশিত: ২১/০৪/২০১৮ ১১:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫২ এএম

ডেস্ক রিপোর্ট ::
রাঙামাটি পার্বত্য জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আসলাম ইকবাল (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কাপ্তাই সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের (এএসপি) দায়িত্বে কর্মরত ছিলেন। তার বাড়ি শেরপুরের নলিতাবাড়ি উপজেলার আমবাড়ি গ্রামে। তিনি মৃত আব্দুল আলীর ছেলে।

রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর জানিয়েছেন, শনিবার সকালে ডায়াবেটিস ও নিউমোনিয়া জনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে চন্দ্রঘোনা মিশনারি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে চমেক হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পুলিশ সুপার আরও জানান, শনিবার যোহরের নামাজের পর চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন এলাকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পরে মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।

তার শেষ কর্মস্থল কাপ্তাই উপজেলার ভাইস চেয়ারম্যান দিলদার হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, মানুষটি খুবই সাদামাটা ও সৎ লোক ছিলেন। তার মৃত্যুতে কাপ্তাইবাসী শোকাহত।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer