প্রকাশিত: ২৭/১২/২০২০ ৮:৩৫ পিএম , আপডেট: ২৭/১২/২০২০ ৮:৩৫ পিএম

কক্সবাজার থেকে দ্বিতীয় ধাপে রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে সরকার। চলতি মাসেই নোয়াখালীর এই আশ্রয়ণ প্রকল্পে মিয়ানমার থেকে আসা এই শরণার্থীদের নেয়া হবে। খবর রয়টার্সের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই আরও এক হাজার রোহিঙ্গাকে নেয়া হবে ভাসানচরে।

চলতি মাসের শুরুতে প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরে পৌঁছায় নৌবাহিনীর জাহাজ। ৪ ডিসেম্বর ৩৬৮ জন পুরুষ, ৪৬৪ জন নারী ও ৮১০ জন শিশুকে নিয়ে জাহাজটি ভাসানচরে পৌঁছায়।

৩ ডিসেম্বর কক্সবাজারের উখিয়া থেকে বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রাম বোট ক্লাবের জেটিতে নেয়া হয়। খান থেকে শুক্রবার সকালে নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হয় রোহিঙ্গারা।

সরকারের নিজস্ব অর্থায়নে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৩ হাজার একর আয়তনের চরটি ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়। যেখানে এক লাখের বেশি মানুষের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিটি গুচ্ছগ্রামে রয়েছে ১২টি হাউজ এবং চারতলাবিশিষ্ট ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। পাকা দেয়ালের ওপর টিনের শেডের প্রতিটি হাউজে রয়েছে ১৬টি করে কক্ষ। প্রতিটি কক্ষে চারজনের একটি পরিবারের থাকার ব্যবস্থা।

দ্বীপের ১৭০২ একর জমির চারপাশে উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে জোয়ার ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে রক্ষার জন্য

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer