প্রকাশিত: ১৭/০১/২০১৮ ৮:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৮ এএম

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন টক অব দা টাউনে পরিণত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনের দলীয় চূড়ান্ত প্রার্থীর নাম রাত পৌনে ১০টায় ঘোষণা করা হয়।

শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় দলীয় চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনের দলীয় চূড়ান্ত প্রার্থী হিসেবে আতিকুল ইসলামকে চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম ১৬ জন সংগ্রহ করেছিলেন। মনোনয়ন ফরম কিনেছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ওসমান গণি, বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল, কবি রাসেল আশিকী, ব্যবসায়ী আদম তমিজি হক, তেজগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামীম হাসান, ব্যবসায়ী আবেদ মনসুর, মণিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, শিক্ষক শাহ আলম, এফবিসিসিআই-এর পরিচালক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আলম। আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সাবেক সেনা কর্মকর্তা ইয়াদ আলী ফকির ও যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি, বর্তমানে কেন্দ্রীয কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, জামান ভূঞা ও আসমা জেরিন ঝুমু।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকার শেষে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তে আতিকুল ইসলামকে প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer