প্রকাশিত: ১৪/০৯/২০২০ ৯:০০ এএম

প্রাণঘাতী করোনা সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামী বছরের জানুয়ারির ১ তারিখের পর। তখন আকাশ, নৌ ও স্থলপথে সৌদি আরবে যাওয়া যাবে। ১৫ সেপ্টেম্বর থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এর আওতায় বিশেষ শ্রেণিতে নাগরিক ও বাসিন্দাদের ভ্রমণের অনুমতি দেয়া হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই খবর জানিয়েছে। এই বছর শেষ হওয়ার এক মাস আগেই ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হবে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় দরকারি স্বাস্থ্য বিধি প্রণয়ন করবে। এমনকী পরিস্থিতির উন্নতি হলে মিলতে পারে ওমরাহ করার অনুমতিও। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব। সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৬৮ জনের।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer