প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২১/০৯/২০২৫ ৮:০৩ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে নির্মিত ঝুপড়ি দোকান উচ্ছেদ করার আগামী ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছে কক্সবাজারের একাধিক সংগঠন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে আল্টিমেটাম দিয়ে বিবৃতিতে দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কক্সবাজার জেলা কমিটির সভাপতি এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক, করিম উল্লাহ কলিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আমরা কক্সবাজারবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন। কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক অধ্যাপক হাসেম উদ্দিন। কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার ও সাধারণ সম্পাদক গোলাম আরিফ লিটন।

এক যুক্ত বিবৃতিতে উক্ত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ইসিএ আইন ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বীচ ঝুপড়ি উচ্ছেদ করলেও সদ্য বিদায়ী জেলা প্রশাসক অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে আবারও ঝুপড়ি দোকানের অনুমতি দেয়। সকল কার্ড বাতিলের নির্দেশনা থাকলে হাইকোর্টের নির্দেশনা ও ইসিএ আইন লঙ্ঘন করে নতুন করে কার্ড বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় যা আইনের চরম লঙ্ঘন। এ বিষয়ে দুদকের তদন্তের দাবি জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক এর কাছে দাবি জানান কার্ড বিতরণের অনিয়ম দুর্নীতি দায় দায়িত্ব না নিয়ে বিষয়টি তদন্ত করে দেখা ও হাইকোর্টের নির্দেশনা ও ইসিএ আইন অনুযায়ী বীচের বালিয়াড়িতে নির্মিত অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ ও সমস্ত কার্ড বাতিলের দাবি জানানো হয়।

এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও সহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...