উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০৯/২০২২ ৯:৩০ এএম

উখিয়ার পালংখালী বালুখালী এলাকা থেকে ১ লক্ষ পিস ইয়াবা নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ২৭ সেপ্টেম্বর ১২টার দিকে কাঁকড়া ব্রীজ এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব—১৫ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি বস্তাসহ দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ির মৃত আশ্রাফ ও একই ইউনিয়নের মীর আহাম্মদের পুত্র ছৈয়দ করিমকে গ্রেফতার করা হয়। হোয়াইক্যং কাটাখালী সৈয়দ আহম্মদের পুত্র সম্রাট হোসেন, আবদুল জব্বারের পুত্র কালাম ও ইসা মোহাম্মদের পুত্র মোস্তফা পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ১নং আসামী মোঃ সাইফুল ইসলাম (৪৪) এর ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস এবং ০২ নং আসামী ছৈয়দ করিম (৪০) এর ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিসসহ *সর্বমোট ১,০০,০০০(এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা পলাতক আসামীসহ নিজেদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ পলাতক আসামীদের সহয়তায় টেকনাফ সিমান্তবর্তি এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে জানায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং পলাতক আসামীসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...