
কক্সবাজারের উখিয়া বাজার সংলগ্ন দরগাহ বিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ ক্যান বিদেশী বিয়ারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার ( ২০ মে) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন। এসময় উখিয়ার ঘিলাতলী পাড়ার লোকমান হাকিমের পুত্র কায়েস (২৯) আটক করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া এন্ড অপারেশন) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দৌড়ে তাকে আটক করা হয়। এসময় তার হাতে ব্যাগ এবং তার দেখানো প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করলে বিপুল পরিমান বিদেশী বিয়ার পাওয়া যায়।
তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
এদিকে,তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

পাঠকের মতামত