প্রকাশিত: ২৩/০৩/২০১৮ ৯:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৫ এএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম:;
র‌্যাব ৭ এর একটি দল উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারী চাল, ডাল ও কম্বল জব্দ সহ জড়িত থাকার অপরাধে ২ ব্যক্তিকে আটক করে। শুক্রবার(২৩মার্চ) বিকেলে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যাক্তিরা হল বালুখালী গ্রামের আলী হোসনের পুত্র খোকন(৩৫) ও মোহাম্মদ নুর এর পুত্র হামিদ(৩২)

জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সরকারী ভাবে রোহিঙ্গা ক্যাম্পে ত্রান সামগ্রী হিসাবে বিতরন কৃত চাল,ডাল ও বিভিন্ন পণ্য মজুদ করে তা পরবর্তীতে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।

অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর রুহুল আমিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৩ বস্তা চাল, ৫১ বস্তা ডাল ও ১ বস্তা কম্বল জব্দ করা হয়। এ সব ত্রান সামগ্রী দেশের বিভিন্ন জায়গায় পাচারের উদ্দ্যেশে গুদামজাত করার জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে আটক করে র‌্যাব সদস্যরা।

র‌্যাবের অভিয়ানে আটক দু” ব্যক্তি

এ দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একরাম সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে আটক ২ ব্যক্তিকে ১ মাসের সাজা প্রদান করা হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer