প্রকাশিত: ৩০/০১/২০১৮ ৯:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২১ এএম

উখিয়া নিউজ ডটকম::
র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের সদস্যরা কক্সবাজার জেলার উখিয়ায় অভিযান চালিয়ে ১২ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ২,৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও ৩ টি মোবাইল ফোনসহ ৩ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২৯ জানুয়ারি ২০১৮ ইং তারিখ ২০০০ ঘটিকার সময় র‌্যাব সদস্যরা জেলার উখিয়া থানাধীন মহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মোঃ মঞ্জুর রহমান (২০), পিতা-দ্বীন ইসলাম, গ্রাম-বালুখালী শরণার্থী শিবির, ব্লক-বি-৯১, মোঃ ইউনুছ (৩২), পিতা-নজির আহমেদ, গ্রাম-বালুখালী শরণার্থী শিবির, ব্লক-ডি-৩ ও মোঃ আজিজুল্লাহ (৩২), পিতা-শহিদুল্লাহ, গ্রাম-বালুখালী শরণার্থী শিবির, ব্লক-বি-৯১, সর্ব থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান(পিপিএম) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৯ জানুয়ারি ২০১৮ ইং তারিখ ২০০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য জেলার উখিয়া থানাধীন মহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ২,৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট,নগদ টাকা ও ৩ টি মোবাইল ফোনসহ ,মোঃ মঞ্জুর রহমান,মোঃ ইউনুছ ও মাঃ আজিজুল্লাহ নামের ৩ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৯(খ)/২৫ ধারা মোতাবেক কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে প্রকাশ।

উল্লেখ্য,র‌্যাব-৭, চট্টগ্রাম এ বৎসর ০১ জানুয়ারি ২০১৭ হতে ৩০ জানুয়ারি ২০১৮ ইং তারিখ পর্যন্ত সর্বমোট ৩১৯ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৪৮ টি ম্যাগাজিন এবং ৩,৪৭৭ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৭৪ লক্ষ ৮১ হাজার ১২ পিস ইয়াবা ট্যাবলেট এর পাশাপাশি ৩১ হাজার ৪৭ বোতল ফেন্সিডিল, ২,৬৫২ বোতল বিদেশী মদ ও বিয়ার, ০৫ লক্ষ ১২ হাজার ১৭৫ লিটার দেশীয় তৈরী মদ, ৭১৮ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম উদ্ধার করেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer