প্রকাশিত: ০৭/০২/২০২১ ৯:০১ এএম

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন ধরণের বেশকিছু মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজাপালং ইউপির কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, হুইস্কি, বিয়ার ক্যান ও দেশীয় চোলাইমদসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

গ্রেপ্তারকৃতের নাম অজিত বড়ুয়া (৪০)। সে কুতুপালং পূর্ব পাড়ার গোরাধন বড়ুয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাপিড একশন ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ শেখ সাদী বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে কুতুপালং গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১৮টি বিদেশি মদের বোতল, ৫টি বিদেশি হুইস্কির বোতল, ৪২ টি বিয়ার ক্যান এবং ১৬ লিটার ২৫০ মিলি দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় একজন পালিয়ে যায়। তাকে আটক করা যায়নি। গ্রেপ্তার অজিত বড়ুয়াকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer