প্রকাশিত: ২৯/১০/২০১৭ ৯:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪২ এএম

উখিয়া নিউজ ডটকম::]
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কক্সবাজারের উখিয়ায় আগমনে উখিয়ার বিএনপি ঘরানার নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যেই উপজেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠন গুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানাতে।

উখিয়া সদর সহ পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে নানা বর্ণের ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে। নেত্রীর আগমননে শুভেচ্ছা-স্বাগতম লিখে শত-শত ব্যানার ফেস্টুনে দলের চেয়ারপার্সনের পাশাপাশি নেতাকর্মীদের ছবিও শোভা পাচ্ছে।

উখিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল কবির চৌধুরী বলেন, দলীয় চেয়ার পার্সনের আগমনে উখিয়ার বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে অপেক্ষার প্রহর গুনছে।

ঘুমধুমের সন্তান, কক্সবাজারস্থ আবাসিক হোটেল ব্যবসায়ী নাইক্ষ্যংছড়ি উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র সহসভাপতি আলী আকবর জানান, তিনি বিশাল আকারের ব্যানার নিয়ে এসেছেন দেশনেত্রী খালেদা জিয়া কে শুভেচ্ছা জানাতে।

প্রসঙ্গতঃ মিয়ানমার সরকারের দমন নিপীড়নে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে সোমবার উখিয়া আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

৪ দিনের সফরে শনিবার সড়ক পথে কক্সবাজারে উদ্দেশে রওনা দেন তিনি।তার সফরসঙ্গী হিসেবে গাড়ি বহরে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।সফর শেষে ৩১ অক্টোবর ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সফর ও নিরাপত্তা নির্বিঘœ করতে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে নানা নির্দেশনা দিতে ইতিমধ্যেই কক্সবাজারে পৌঁছেছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়।চেয়ারপারসনের সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্রে জানা গেছে,খালেদা জিয়ার কক্সবাজার সফরে প্রশাসন ও চেয়ারপারসনের নিরাপত্তাকর্মীদের পাশাপাশি পুরো সফরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরের সার্বিক নিরাপত্তা দেবে।

৩০ অক্টোবর (সোমবার) কক্সবাজারের উখিয়ার বালুখালি-১ ও ২, ময়নাঘোনা হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে প্রায় ১০ হাজার রোহিঙ্গার মাঝে প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা রয়েছে।পরে চট্টগ্রামে রাত্রিযাপন শেষে পরদিন ঢাকায় ফিরবেন তিনি।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...