প্রকাশিত: ০১/০৪/২০১৮ ৭:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৪ এএম

ডেস্ক রিপোর্ট ::
বর্ষা কালে পাহাড়ি এলাকায় প্রচুর ভুমিধস হতে দেখা যায়। আর এবার সে সকল পাহাড়ি এলাকায় উন্মুক্ত স্থানে গড়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্প। কক্সবাজারের উখিয়ায় যেখানে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে ভুমিধসের সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গাদেরকে ভুমিধসের হাত থেকে বাঁচাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে যেসব স্থানে ভুমিধসের সম্ভাবনা রয়েছে সেখানে একধরনের ঘাস চাষ করেও আলগা মাটিকে শক্ত করা হবে। এই ধরনের ঘাসকে স্থানীয় ভাষায় বলা হয় ‘বিন্না’ ।
ইউএনএইচআর এবং আইওএম- এর সহযোগিতায় বাংলাদেশ সরকার বিন্না চাষের এই প্রোজেক্ট হাতে নিয়েছে। বিন্না চাষের মাধ্যমে ভুমিধস অনেকাংশেই রোধ করা যাবে বলে জানিয়েছেন বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ তালাত।
কুতুপালং, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে এই বিন্না চাষ করণ প্রকল্পের আওতায় কার্যক্রম শুরু হয়েছে। ব্রাক, অ্যাকশন এইড, ড্যানিশের মতো বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিওরাও ঘাস চাষ প্রকল্পে সহায়তা করবে।
বিন্না ঘাস মূল এবং কাণ্ড দিয়ে মাটি আকড়ে ধরে মাটিকে ক্ষয় এবং ধসের হাত থেকে রক্ষা করে থাকে। এই ঘাস মাটি থেকে ৫ ফুট পর্যন্ত লম্বা হয় এবং মাটির গভিরে এই ঘাসের মূল ৭-১৩ ফুট পর্যন্ত প্রবেশ করে। ভারতীয় বংশোদ্ভুত এই ঘাস এই মহাদেশের অনেক দেশেই চাষ করা হয়ে থাকে। বিন্না ঘাস শেকড় দীর্ঘ হওয়ায় পাহাড়ের ক্ষয় রোধ করবে। উপকূল, নদী ও খাল পাড় এবং চরাঞ্চলে ভাঙন ঠেকাবে। পানি ও মাটির বিষাক্ত পদার্থ শোষণ করবে ৭০-৯০ শতাংশ।
সুতরাং এই বিন্না চাষ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আসন্ন বর্ষা মৌসুমে ভুমিধস থেকে রোহিঙ্গা ক্যাম্প বাঁচানোর জন্য এই প্রকল্প যে খুব কার্যকর হবে সে ব্যাপারে উদ্যোক্তারা যথেষ্টই আশাবাদী।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer