প্রকাশিত: ০১/১২/২০১৭ ১০:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১৪ এএম
Single Page Top
উখিয়া নিউজ ডেস্ক::
 উখিয়ার আশ্রয় শিবির থেকে রোহিঙ্গা যুবতী পাচারের সময় শুক্রবার দুই জনকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে  তাদের ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, শুক্রবার বিকাল ৩ টার দিকে আশ্রয় শিবির থেকে এক রোহিঙ্গা যুবতী নারী পাচারের সময় উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশী চৌকিতে হাতেনাতে ধরা পড়ে দুই ব্যক্তি। এরা হলেন, খুলনার রফিকুল ইসলাম (৩২) ও সাতক্ষীরার হারুনুর রশিদ (৩৭)। পরে তাদের উভয়কে ভ্রাম্যমাণ আদালতে সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক। তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে উখিয়ার বালুখালী খেলার মাঠ অস্থায়ী আশ্রয়শিবির থেকে এক যুবতী নারীকে খুলনা নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। ওই সময় হাতেনাতে ধরা পড়ে তারা। পরে আদালতের কাছে অপরাধ স্বীকার করায় তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদেরকে মসজিদের ইমাম পরিচয় দেন।  দণ্ডপ্রাপ্ত দুই জনের উদ্বৃতি দিয়ে তিনি আরও বলেন, গত ২৮ নভেম্বর খুলনা থেকে সরাসরি এসে উখিয়ার বালুখালী খেলার মাঠে অস্থায়ী আশ্রয় শিবিরের পাশের একটি মসজিদে অবস্থান করেন তারা। টানা তিনদিন সেখানে অবস্থান করেন। পরে ওই যুবতী নারীর বাবাকে ফুঁসলিয়ে তাঁর মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer