প্রকাশিত: ১৯/০৭/২০২১ ১০:১১ এএম , আপডেট: ১৯/০৭/২০২১ ১০:১৫ এএম
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে কলিমুল্লাহ ডাকাত গ্রুপের প্রধান করিম ডাকাত ওরফে কলিমুল্লাহ (৩২) র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৯ জুলাই) ভোরে কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ডাকাত কলিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নির আহমেদের ছেলে। তিনি একটি ডাকাত গ্রুপের প্রধান ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, এক রোহিঙ্গা ডাকাত গ্রুপের অবস্থানের খবরে অভিযানে যায় র‍্যাব। এ সময় র‍্যাবের অবস্থান টের পেয়ে গুলি করে তারা। আত্মরক্ষার্থে আমাদের সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দুটি অস্ত্র, চার রাউন্ড গুলি ও কলিম উল্লার মরদেহ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer