প্রকাশিত: ০২/১০/২০১৭ ৯:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৬ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এনজিও সংস্থায় স্থানীয় শিক্ষিত বেকার ছেলে মেয়েদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবীতে উখিয়ার কোর্টবাজার স্টেশন চত্ত্বরে ২ অক্টোবর বিকাল ৩টায় ‘অধিকার বাস্তবায়ন কমিটি, উখিয়া’র আহবায়ক জসিম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব আবছার উদ্দিন শান্তর সঞ্চালনায় মানববন্ধন অনুস্থিত হয়েছে।

মানববন্ধনে বক্তরা বলেন, গত ২৫ আগস্ট হতে মিয়ানমার সরকারের বর্বরোচিত হত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নি-সংযোগসহ নানা নির্যাতন থেকে প্রাণে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পাড়ি দিয়ে উখিয়া ও টেশনাফে আশ্রয় নিয়েছে। বিভিন্ন এনজিও সংস্থার তথ্যমতে এ রোহিঙ্গার সংখ্যা নতুন পুরাতন মিলে প্রায় ৮ লক্ষ্য। এ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে উখিয়া-টেকনাফবাসী সীমাহীন কষ্ট সহ্য করে রোহিঙ্গাদের প্রতি মানবতা দেখিয়েছেন। যা এখনও অব্যহত রয়েছে। অথচ সেই রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বরত দেশি ও বিদেশী এনজিও’তে স্থানীয় শিক্ষিত ছেলে মেয়েরা অভিজ্ঞতার না থাকার অজুহাতে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে না। অনতিবিলম্বে স্থানীয় শিক্ষিত ছেলে মেয়েদের যোগ্যতানুসারে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিতকরণের দাবী জানান। অন্যতায় কঠিন আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন “অধিকার বাস্তবায়ন কমিটি, উখিয়া”।

মানববন্ধনে সংহতি জানাতে এসে বক্তব্য রেখেছেন- সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, মাস্টার হাসান জামাল রাজু, আবদুর রহিম, নুরুল হক, এন. মাসুদ ভূইয়া সেলিম, ফয়সাল সিকদার টিটু, মিজবাহ আজাদ, আরমান জাহেদ, সাহজাদা জাহেদ প্রমুখ।

মানববন্ধনে উখিয়ার শিক্ষিত বেকার যুবক, বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়েল ছাত্র-ছাত্রী, অভিভাবক, সংবাদকর্মি, জনপ্রতিনিধি, সতেচন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...