প্রকাশিত: ১৭/০৫/২০২১ ১০:৪৬ পিএম

ফারুক আহমদ , উখিয়া ::
উখিয়ায় আবুল কালাম নামক এক যুবককে অপহরণ করে জোরপূর্বক ২ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ ব্যাপারে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত রবিবার ( ১৬ মে) উখিয়া থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, , উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের মকবুল আহমদের পুত্র আবুল কালাম গত ১২ মে সকাল সাড়ে ১১ টার দিকে কোট বাজার হতে মোটরসাইকেল ( কক্সবাজার ল ১১- ২৮০৮) যোগে কক্সবাজারে যাচ্ছিলেন। কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা সেতুনী বটগাছ তলা সম্মূখে পৌঁছলে একদল চিহ্নিত দুর্বৃত্ত গতিরোধ করে তাকে অপহরণ করে।
অপহরণের শিকার আবুল কালাম অভিযোগ করে বলেন, রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালং এলাকার মোহাম্মদ সরোয়ার প্রকাশ সোনা আলীর পুত্র রিয়াজ উদ্দিন ও মোঃ রায়হান এর নেতৃত্বে একদল দুর্বৃত্ত লোহার রড ও দেশীয় অস্ত্রের ভয়-ভীতি প্রদর্শন করে তাকে অপহরণ করে সিএনজিতে তুলে গোয়ালিয়া নামক এলাকায় একটি অফিসে আটকে রাখে। এক পর্যায়ে তাকে মারধর ও হত্যার হুমকি দিয়ে পকেটে থাকা ২ লাখ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে মরিচ্যা গরু বাজারের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়।
এদিকে স্থানীয়রা অপহরণের শিকার আহত আবুল কালামকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে। আহতর পরিবার জানান , ঐদিন মটর পার্টসের যন্ত্রাংশ ক্রয় করার জন্য তিনি কক্সবাজারে যাচ্ছিলেন । পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করে উল্লেখিত স্থানে গতি রোধ করেন। কিছু বুঝে উঠার আগেই মরিচ্যা গরু বাজার – গোয়ালিয়ার সড়ক দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে স্থানীয়রা জানান অপহরণের কয়েক ঘন্টা পর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই রামু থানার পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ । ঘটনাস্থল উখিয়া থানার আওতাধীন হওয়ায় রামু থানার পুলিশ উখিয়া থানায় গিয়ে আইনগত সাহায্য চাওয়ার জন্য পরামর্শ দেন বলে জানান, অপহরণের শিকার আবুল কালাম।
এ ব্যপারে আবুল কালাম বাদী হয়ে রিয়াজ উদ্দিন ও মোহাম্মদ রায়হান কে বিবাদী করে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...
Single Page Footer