প্রকাশিত: ২২/০৫/২০২২ ৬:২২ পিএম

কক্সবাজারের উখিয়ায় দরগাহ বিল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২২ মে) তাকে আটক করা হয়। গ্রেপ্তার যুবক উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল দক্ষিণ পাড়া গ্ৰামের আজিজুল হকের ছেলে মোঃ সামির (৩২)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আফসার আহমেদ, এস আই তারিক আজিজ ও এ এস আই হাসানুজ্জামান অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ-সময় তার কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...