প্রকাশিত: ২২/১১/২০২০ ৮:৩১ পিএম

শ.ম.গফুর, উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় করোনা সংক্রমণ রোধে মাঠে নেমেছে উখিয়া উপজেলা প্রশাসন। ২২ নভেম্বর সকাল সাড়ে ৯ টা হতে ১১টা এবং বিকাল ৪টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত উখিয়া উপজেলায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পড়ার অপরাধে ১৯ ব্যক্তিকে মোট ছাব্বিশ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়।
স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাইকিং করে জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান খান উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এছাড়া অবৈধ বালু উত্তোলন এবং পাহাড় কাটার বিষয়ে অভিযান চালিয়ে একটি ডাম্পার আটক করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...