প্রকাশিত: ১৯/০৪/২০২১ ৩:৩৯ এএম , আপডেট: ১৯/০৪/২০২১ ১১:৩৬ এএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা ডাক্তারী সনদ না থাকায় ও ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মরিচ্যা বাজার নিউ মার্কেট এলাকায় সরকারী সনদ ব্যতীত রোগী দেখায় সানাউল্লাহ নামের এক ভুয়া শিশু বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবার প্রদানের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে তার চেম্বারকে সীলগালা করে ৭ দিনের জন্য সাময়িকভাবে বন্ধের নির্দেশ প্রদান করা হয়। সেই সাথে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তারই মালিকানাধীন মাস্টার মেডিকল সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, অপরাধী ভুয়া শিশু বিশেষজ্ঞ ডাক্তার সানাউল্লাহ সঠিক কোনো ডাক্তারী সনদপত্র দেখাতে না পারায় তাকে ৭দিনের সময় দেয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান, সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer