প্রকাশিত: ০৭/০৮/২০২২ ৮:৫১ পিএম , আপডেট: ০৭/০৮/২০২২ ৮:৫৬ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে দন্ত চিকিৎসার নামে প্রতারণা করায় অভিযান চালিয়ে হুমায়ুন কবির (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৬ আগস্ট) পালংখালী এলাকার হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় মম'স ডেন্টাল কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের চেম্বার থেকে তাকে আটক করে র‌্যাব-১৫।

আটক হুমায়ুন কবির উখিয়ার হলদিয়া এলাকার মোহাম্মদ মুসার ছেলে। তিনি মম'স ডেন্টাল কেয়ারের মালিক।

রোববার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন।

তিনি জানান, কথিত ডাক্তার হুমায়ুন কবীর নিয়মিত রোগী দেখা এবং রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট তৈরি করে আসছিলেন। তিনি নিজেকে ডা. হুমায়ুন এমবিবিএস (মেডিসিন) ও ডেন্টিস্ট বলে দাবি করে আসছিলেন।

সহকারী পুলিশ সুপার আরও জানান, আটকের পর তার এমবিবিএসের সনদ ও বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তিনি কোনো কিছুই দেখাতে পারেননি। তিনি প্রাথমিকভাবে স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এ সময় তার চেম্বার থেকে ১টি স্টেথোস্কোপ, ১টি ব্লাড প্রেসার মাপার সেট, ৫০টি প্রেসক্রিপশন প্যাড, ১৫০টি ভিজিটিং কার্ডসহ বিভিন্ন ধরনের ওষুধ ও যন্ত্রপাতি জব্দ করা হয়।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer