প্রকাশিত: ২৪/০২/২০১৭ ৯:২৪ পিএম
কনক বড়ুয়া, উখিয়া::
উখিয়ার অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ঐতিহ্য সম্পন্ন পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে বৃহস্পতিবার ও শুক্রবার(২৩ ও ২৪ ফেব্রুয়ারী) দুদিন ব্যপী ভদন্ত জ্যোতিপ্রিয় ভিক্ষুর “স্থবির অভিধা বরণ ও বৌদ্ধ মহাসম্মেলন’১৭ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত দিনব্যাপী এই মহতী পূণ্যানুষ্ঠানে উপ-সংঘরাজ একুশে পদকপ্রাপ্ত পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে উপস্থিত পূণ্যার্থী ও জগতের সকল প্রাণীর মঙ্গলার্থে ধর্মীয় দেশনা প্রধান করেন মহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ্ব ভদন্ত বসুমিত্র মহাথের ও অধ্যাপক ড. জিনবোধি মহাথের সহ আরো প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ। ধর্ম দেশনায় ভিক্ষুগণ ‘সাধু কাকে বলে?’ প্রশ্ন তুলে বলেন- যারা সৎ কাজ করেন, যারা কুশল কাজ করেন, যারা সৎ পথে চলেন তাদেরই সাধু বলে। ভান্তের দেশনায় আরো বলেন- পূজনীয় কে পূজা করো, মাতা-পিতাকে পূজা করো, বোধিবৃক্ষকে পূজা করো। এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরি সভাপতি এস ধর্মপাল মহাথের, বিমলজ্যোতি মহাথের, ইন্দ্রবংশ মহাথের, শাসনপ্রিয় থের, শুভানন্দ মহাথের, জ্যোতি প্রজ্ঞা থের, জ্যোতি লংকার থের সহ প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ। সমাজকর্মী মিলন বড়ুয়া সূত্রে জানা যায়, ভদন্ত জ্যোতিপ্রিয় ভিক্ষু দীর্ঘদিন যাবৎ পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উন্নয়নমূলক কর্মকান্ড এবং ধর্মীয় শিক্ষায় উৎসাহ দিয়ে আসছেন অত্র বিহারের সকল দায়ক-দায়িকাদের। এছাড়া ভান্তে বর্তমান উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক এবং পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সুযোগ্য প্রধান পরিচালকও। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যোতি কল্যাণ ভিক্ষু, জ্যোতিঃরক্ষিত ভিক্ষু, জ্যোতিঃআর্য ভিক্ষু।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...