প্রকাশিত: ০৮/০৪/২০১৮ ৯:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৬ এএম

আসন্ন পহেলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে আগামী ২৭ এপ্রিল উখিয়ায় বৈশাখী লোকজ উৎসবের কর্মসূচি হাতে নিয়েছে উখিয়ার লোকশিল্পীরা। এ লক্ষ্যে ৮ এপ্রিল বিকাল ৩টায় উখিয়া সাহিত্য কুটিরে এক সভা অনুষ্ঠিত হয়। লোক-সংস্কৃতি সংগ্রাহক কবি-নাট্যকার মাস্টার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৮ সদস্য বিশিষ্ট বৈশাখী লোকজ উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। সভায় বৈশাখী লোকজ উৎসব সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতামত ব্যক্ত করেন ছড়াকার মোজাম্মেল হক আজাদ, লোকশিল্পী ও গীতিকার মাস্টার ছৈয়দ নূর, শিল্পী ও গানের শিক্ষক সাব্বির আহমদ, কবি গবেষক কালাম আজাদ, শিল্পী খন্দকার মোহাম্মদ রানা, খন্দকার মোহাম্মদ ইমন, কামরুল হাসান, লোকজ অভিনেতা নুরুল কবির, হেকিম জাফর আলম, শিল্পী পারভেজ, জিদান, প-িত জহির আলম, মমতাজ মিয়া ও দিল নেওয়াজ।

আলোচনা শেষে মোজাম্মেল হক আজাদ আজাদকে প্রধান সমন্বয়ক করে ৮ সদস্য বিশিষ্ট বৈশাখী উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়। সদস্যরা হলেন, সাব্বির আহমদ, মাস্টার ছৈয়দ নূর, কালাম আজাদ, খন্দকার মোহাম্মদ রানা, খোন্দকার মোহাম্মদ ইমন, কামরুল হাসান বৈরাগৗ ও নুরুল কবির।

মুক্তি কক্সবাজারের অর্থায়নে আয়োজিত বৈশাখী উৎসবে বৈশাখী পুঁথি, হঁঅলা, ভাটিয়ালী, গাছা সংগীত, বা-া গীত, জারি গান, ঘুমপাড়ানি, উল্টা গীত ও আঞ্চলিক গান পরিবেশন করা হবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer