প্রকাশিত: ২৯/০১/২০১৯ ১০:১৭ এএম

উখিয়া নিউজ ডটকম :

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সাড়ে ৫২ হাজার পিস সিগারেটসহ মোহাম্মদ জাফর আলম (৩৪) নামে একজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটক রোহিঙ্গা উখিয়া কুতুপালংয়ের পূর্বপাড়ার মীর কাশেম আলীর ছেলে

সোমবার রাত ১০ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-৭) টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বিকালে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিষিদ্ধ মিয়ানমারের সিগারেট বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে তিনিসহ র‌্যাবে একটি দল ক্যাম্পের পাশে ‘আল্লাহর দান ষ্টোর’ নামক একটি দোকানে অভিযান পরিচালনা করে। এসময় দোকানে তল্লাশি চালিয়ে মিয়ানমারের নিষিদ্ধ ৫২ হাজার ৪০০পিস সিগারেট উদ্ধার করে। এ ঘটনায় জাফর আলমকে আটক করা হয়। উদ্ধার সিগারেটের দাম ৫ লাখ টাকা। এ বিষয়ে আটক ব্যাক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে জানায় এই কর্মকর্তা।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer