প্রকাশিত: ০৫/০২/২০১৮ ৯:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০২ এএম

ফারুক আহমদ,উখিয়া  নিউজ ডটকম::

উখিয়ার রত্মা পালং জমিদার পাড়া গ্রামে ডাকাত সেজে বাড়িতে ঢুকে এক দল র্দুবৃত্ত মালামাল লুটপাট সহ গৃহ কর্তাকে প্রান নাশের চেষ্টা চালিয়েছে। বাঁধা দিতে গিয়ে গৃহ কর্তা জামাল খাঁন (৪৮) কেয়ারটেকার ছৈয়দ আলম (৫৫) র্দুবৃত্তদের প্রহারে আহত হয়। শোর চিৎকার শুনে গ্রামবাসীরা এগিয়ে আসে ডাকাত সেজে আসা র্দুবৃত্তরা মাইক্রোবাস যোগে দ্রুত পালিয়ে যায়। এধনের ন্যাক্কার জনক ঘটনায় জামাল উদ্দিন খাঁন বাদী হয়ে উখিয়া থানায় এজহার দায়ের করেছে।

জানা যায়, রত্মা পালং ইউনিয়নের জমিদার পাড়া গ্রামের মরহুম আলহাজ্জ আজিজুর রহমানের পুত্র জামাল উদ্দিন খাঁনের বাড়িতে গত শনিবার রাত সাড়ে ৩ ঘটিকার সময় দুর্ধষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে।১৫/১৬ জন অস্ত্রধারী ডাকাত সদস্যরা নগদ টাকা ও মালামাল লুটপাট করলেও বাড়িতে ঢুকেই গৃহ কর্তাকে খুজঁতে থাকে। আরাফাত রিয়েল ষ্ট্রেট কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন খাঁন অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ডাকাত সেজে ভাড়াটিয়া অস্ত্রধারী দুুর্বৃত্তরা আমাকে রুমের কক্ষে আটকিয়ে রেখে মারধর পূর্বক একাধিকবার প্রান নাশের চেষ্টাসহ মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দেয়। তিনি বলেন, জমি সংক্রান্ত মামলার আসামী ছেপট খালী গ্রামের মৌলভী নুরু নবী প্রতিশোধ মূলক আক্রোশের ভশীভূত হয়ে আমাকে জীবনে শেষ করে দেওয়ার জন্য এঘটনাটি ঘটিয়েছে।

থানায় দায়েরকৃত এজহারের উল্লেখ করা হয় ডাকাতি সংঘটিত সময় স্ত্রী ও ছেলে মেয়ে কক্সবাজার বাড়া বাসায় ছিল। কেবল গৃহকর্তা জামাল খাঁন ও কেয়ারটেকার ছৈয়দ আলম বাড়িতে ছিল ।শোর চিৎকারে গ্রামবাসিরা এগিয়ে আসায় তারা প্রানে রক্ষা পায়।ইতিপূর্বে হত্যা করে লাশ গুম করার হুমকি ধমকি দেওয়ায় জামাল উদ্দিন খাঁন জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের নিকট অভিযোগ প্রেরন করে। এ ঘটনায় গত রবিবার উখিয়া থানায় লিখিত এজহার দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer