প্রকাশিত: ২৬/০২/২০১৭ ১০:১৫ পিএম , আপডেট: ২৬/০২/২০১৭ ১০:১৫ পিএম

এস. আজাদ,উখিয়া ::

নিরাপদ  প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ,সবল,মেধাবী জাতি। এই স্লোগানকে সামনে রেখে পালিত হলো ব্যতিক্রমী প্রাণি সম্পদ সেবা সপ্তাহ/১৭। এ উপলক্ষ্যে উখিয়া উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০টায় র্যালী শেষে এক আলোচনা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোঃ শাহাব উদ্দিন। বক্তব্য তিনি বলেন, দেশে বর্তমানে প্রবৃদ্ধি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। অনেক খামারী হাঁস,মুরগি,গরু,ছাগল,মহিষ পালন করে স্বাবলম্বী হয়েছে। আমার প্রাণি সম্পদ অফিস আপনাদেরকে সেবা দিতে সব সময় প্রস্তুত রয়েছে। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি কর্মকর্তা শাহ জাহান, নাছির উদ্দিন, উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা নাছির উদ্দিন, উখিয়া প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক এস. আজাদ, ভেটেনারি ফার্মেসি মালিক সমিতির সভাপতি শামশুল আলম, খামারী মাষ্টার বেদার, শাহজাহান প্রমূখ। এসময় উপজেলার প্রায় ২শতাধিক খামারী, ওষুধ কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কাশেম। এর আগে প্রাণি সম্পদ দপ্তরের পক্ষ থেকে ডেইলপাড়ায় শতাধিক গরু,ছাগলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়। আলোচনা সভার পরে উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজ সংলগ্ন সী-বার্ড কিন্ডার গার্ডেনের শিশু শিক্ষার্থীদের পুষ্টিকর মুরগির ডিম ও দুধ খাওয়ানো হয় প্রাণি সম্পদ দপ্তরের পক্ষ থেকে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer