প্রকাশিত: ০৯/০৩/২০২১ ৫:০৪ পিএম

ফারুক আহমদ , উখিয়া::
উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ে পাহাড় কর্তন করতে গিয়ে মাটি চাপা পড়ে মোঃ আজিজ প্রকাশ আয়াজ মিয়া (৩০) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ৪ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ি গ্রামের মৃত ইসলাম মিয়ার পুত্র। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
এলাকাবাসীরা জানান হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়ি আদর্শ গ্রামের পাশে সোনা গুনা নামক এলাকায় বিভাগের সংরক্ষিত পাহাড় কর্তন করে মাটি পাচার করে আসছিল একটি সঙ্ঘবদ্ধ মাটি খেকো সিন্ডিকেট।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় পাহাড়ের মাটি কর্তন ও ডাম্পার ভর্তি করে পাচার করার সময় আষ্কমিক মাটি চাপা পড়ে কয়েকজন শ্রমিক। আহতদেরকে উদ্ধার করে কোটবাজারের একটি হাসপাতলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের মেম্বার সরোয়ার বাদশা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পাহাড়ের মাটি কর্তন করতে গিয়ে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুল মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

পাঠকের মতামত

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...
Single Page Footer