প্রকাশিত: ৩১/১২/২০২০ ৯:০৫ এএম

শফিক আজাদ,উখিয়া:
ইয়াহিয়া গ্রুপ কর্তৃক পরিচালিত কক্সবাজারের শীর্ষ স্থানীয় পাঠক প্রিয় দৈনিক “আজকের দেশবিদেশ” পত্রিকার পক্ষ থেকে উখিয়া উপজেলা প্রতিনিধি ও হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

২৯ ও ৩০ডিসেম্বর(মঙ্গলবার ও বুধবার) সন্ধ্যায় উখিয়া অনলাইন প্রেসক্লাব অফিসে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উখিয়া অনলাইন প্রেসক্লাব’র সভাপতি, দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বদেশ ও দৈনিক আজকের দেশবিদেশের উখিয়া প্রতিনিধি, শফিউল ইসলাম আজাদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দেশ রূপান্তর পত্রিকার উখিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক আজকের দেশবিদেশের নিজস্ব প্রতিনিধি রফিক মাহমুদ সহ উখিয়া, কোট বাজার বিভিন্ন স্টেশনের পত্রিকার হকারবৃন্দ।

এসময় উখিয়ার প্রবীণ হকার আমিন উল্লাহ দৈনিক আজকের দেশবিদেশের পক্ষ থেকে শীতবস্ত্র(সোয়েটার) পেয়ে অত্র পত্রিকার কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

এছাড়া এই কনকনে শীতে শীতবস্ত্র(সোয়েটার) দেওয়ায়, পত্রিকার হকাররা উৎসাহিত হয়ে তাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer