প্রকাশিত: ২৪/০১/২০১৮ ১২:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়ায় দুই বাড়িতে গত মঙ্গলবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে জুলেখা নামের এক স্কুলছাত্রী।
উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জুলেখা স্থানীয় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের আবুল ফরাজের ছেলে আমির হামজা ও আব্দুল হকের ছেলে মুহিবুল্লাহর বাড়িতে গতকাল ভোরে হানা দেয় এক দল ডাকাত। এ সময় ডাকাতরা আমিরের বাড়ির দরজা লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর মেয়ে জুলেখা (১৫) গুলিবিদ্ধ হয়।
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, ‘একই সঙ্গে দুটি বাড়িতে ডাকাতি সংঘটিত হলেও কোনো টাকা-পয়সা লুট হয়নি। গত কয়েক দিনে সংঘটিত বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় রোহিঙ্গারা জড়িত বলে জানতে পেরেছি। তারা রোহিঙ্গা শিবির থেকে পালংখালী হয়ে সাগরপারে চলে আসে।
পরে সুযোগ বুঝে ডাকাতি করে আবার শিবিরে ঢুকে পড়ে। ‘
সন্দেহজনক তিন রোহিঙ্গা আটক : এদিকে গতকাল ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্পের নির্জন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করায় তিন রোহিঙ্গাকে আটক করে থানায় দিয়েছে র‌্যাব।
আটককৃতরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৌলভি ফজল আহমদের ছেলে মুহিবুল্লাহ (৪৩) রশিদ আহমদের ছেলে হালিম হোসেন (৩৫) ও মৃত কবির আহমদের ছেলে আব্দুল জব্বার (৬২)।

সুত্র-কালেরকন্ঠ

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer