প্রকাশিত: ১২/০৩/২০২১ ৯:৫৪ পিএম

এম ফেরদৌস, উখিয়া::
উখিয়ার পালংখালীর পূর্ব ফারিরবিল এলাকায় অভিযান পরিচালনা করে এক অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন এবং দুই অপহরণকারীকে ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫।

১১ মার্চ ( বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টার দিকে পালংখালী পুর্ব ফারিয়ারবিল এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব -১৫) এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত,পালংখালী ফাড়িয়ার বিল এলাকার ফরিদ আহমদের পুত্র শহিদুল ইসলাম ও একই এলাকার ফরিদ আলমের স্ত্রী ছলেমা খাতুন।

র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে জানা যায়,গত (বৃহস্পতিবার ১১ মার্চ) আব্দুল খালেক নামে একজন ব্যক্তি র‌্যাব-১৫ কে’ অভিযোগ দায়ের করেন যে,কয়েকজন অপহরণকারী তার ছেলে মোঃ আবু সাইদ (২১), পিতা- আব্দুল খালেক, সাং- শিয়াপাড়া, ০৮ নং ওয়ার্ড, ইউপি- খুটাখালী, থানা চকরিয়া, জেলা- কক্সবাজার’কে গত ০৭ মার্চ ২০২১ খ্রিঃ তারিখে অপহরণ করে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে মুক্তিপন হিসেবে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা দাবি করে অন্যথায় তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। উক্ত সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৫ নং পালংখালী ইউপিস্থ ৯ নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব ফারির বিল এলাকায় পলাতক আসামী মোঃ নুরু এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ আবু সাইদ (২১)’কে উদ্ধার করে এবং র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী দুই ব্যাক্তিকে আটক করেন এবং তাদের সঙ্গীয় আসামী নুরুসহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। আরো জানান পলাতক অপহরণকারীদের গ্রেফাতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো জানা যায়, পলাতক আসামী নুরুসহ আরো অজ্ঞাত ৫/৬ জন আসামী গত ০৭ মার্চ ( রবিবার) বিকাল ৪ টার দিকে একটি মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে বন্ধ ঘরে আটকে রাখে এবং মারধর করে। একপর্যায়ে তার কাছ থেকে তার পরিবারের মোবাইল নম্বর নিয়ে মুক্তিপণ দাবি করে এবং টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলবে বলে হুমকী দেয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীদের সহায়তায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কৌশলে অপহরণ করে তাদের বাড়িতে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছে। পরবর্তীতে ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। চিকিৎসা শেষে ভিকটিম নিজে বাদী হয়ে ধৃত ও অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীদের বিরুদ্ধে কক্সবাজার জেলার উখিয়া থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, সহকারী পুলিশ সুপার ( মিডিয়া অফিসার) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer