প্রকাশিত: ১৯/০৬/২০২২ ৯:১১ পিএম

বার্তা পরিবেশক::
কক্সবাজারের উখিয়ায় ব্র্যাক এর সহায়তায় অস্ট্রেলিয়ানের অর্থায়নে পালস (প্রোগ্রাম ফর হেল্পলেস এন্ড লেগড সোসাইটি) বাস্তবায়নে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহয়তা প্রকল্পের কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১৯ জুন) সকালে থাইংখালি দক্ষিণ স্টেশনের চেয়ারম্যান বাজারে অনুষ্ঠিত হয়৷

উক্ত কৃষি মেলায় উদ্বোধন করেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার৷ এসময় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার স্বাগত বক্তব্য রাখেন পালস কক্সবাজারের প্রকেক্ট কোর্ডিনেটর এমং সিমং৷

সভায় বক্তরা বলেন, মানুষের অক্সিজেন সরবরাহ করে গাছ থাকে৷ গাছের চারা রোপন ও পরিচর্যা করা খুবই জরুরি। পুষ্টি ও শারিরিক চাহিদায় পুষ্টিগুণ সম্পন্ন ফলের প্রয়োজনীতা অনেক। পুষ্টি ও শারিরিক চাহিদার কথা বিবেচনা করে পরিত্যক্ত জায়গা ও বাড়ির আঙ্গিনায় ফলদ বৃক্ষের চারা রুপন করুন এবং চারা পরিচর্যা করে বিষ ও ফরমালিন মুক্ত ফল খান।
বক্তারা আরো বলেন, পরিবেশ বিপর্যয় রক্ষার্থে পাহাড় ও বৃক্ষ নিধন থেকে সবাইকে বিরত থাকতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপসহকারী কর্মকর্তা আবু তাহের মাহমুদ ও জাহের উদ্দিন এবং মোহাম্মদ ইমরান, পালংখালী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রানু বানু, খুরশিদা বেগম, জাহেদা বেগম, ইউপি সদস্য আবু ফয়েজ ও আলতাছ আহমদ, মহিলা নেত্রী আনজুমান আরা বেগম, শিক্ষক মোক্তার আহম৷
পালস কক্সবাজারের সহকারি সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, প্রজেক্ট অফিসার জান্নাতুল ফেরদৌস, মেইল অফিসার মো: শাহাদাত হোসেন, ফিল্ড ফেশিলটর ফারহানা আকতার বিজলী ও শফিকুল ইসলাম খান, কাউন্সিলর জেনিয়া ইসলাম চুমকি ও অফিস সহকারী মোহাম্মদ শাহ্ কামাল।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শক করেন।

উখিয়া কৃষি অফিস থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত ১০ টি স্টল এবং কৃষক কৃষাণীরা মেলায় অংশগ্রহণ করেন৷ এতে মূল্যায়নকারী টিমের মাধ্যমে ৩টি স্টলকে ১ম,২য় ও ৩য় পুরষ্কার এবং বাকীদের শান্তনা পুরষ্কার দেওয়া হয়েছে৷

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...